1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

বক্সার মোহাম্মদ আলীর ছেলেকে বিমানবন্দরে আটকে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৩ Time View

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন নীতির শিকার হলেন প্রয়াত কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলী জুনিয়র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে দুই ঘণ্টারও বেশি সময় আটকে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন অভিবাসন কর্মকর্তারা।

সম্প্রতি ফ্লোরিডা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। জ্যামাইকায় এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফোর্ট লোদারদেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ আলী জুনিয়র ও তার মা কিংবদন্তি বক্সার প্রথম স্ত্রী খলিলাহ কামাচো আলী।

মার্কিন দৈনিক ইউএসএ টুডে বলছে, বিমানবন্দর ত্যাগের সময় অভিবাসন কর্মকর্তারা আরবি নাম হওয়ায় মোহাম্মদ আলী জুনিয়রকে জিজ্ঞাসাবাদ করেন। কামাচো আলী স্বামীর সঙ্গে তোলা একটি ছবি অভিবাসন কর্মকর্তাদেরকে দেখানোর পর তাকে বিমানবন্দর ত্যাগের অনুমতি দেয়া হয়। কিন্তু দুই ঘণ্টা আটকে রেখে আলী জুনিয়রকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মোহাম্মদ আলী জুনিয়রের এক আইনজীবী জানান, ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আরবি নাম কোথায় পেয়েছেন? এবং তিনি মুসলিম কিনা? প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী জুনিয়র বলেন, তিনি মুসলিম। পরে তার জন্মস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এদিকে বিমানবন্দরে হেনস্তার কারণে অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন তার আইনজীবী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ