1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ইরানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৭ Time View

রোল বল বিশ্বকাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। পুরুষ দলের সেমিতে ইরানের কাছে হেরে গেছে স্বাগতিকরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল নির্ধারণীতে ১১-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নেন হৃদয়রা। সামনে তৃতীয় নির্ধারণী ম্যাচ।

টানা ছয় ম্যাচে দাপটের সঙ্গে জিতে প্রথমবারের মতো সেমিতে জায়গা করে নেয় টিম বাংলাদেশ। দেশের রোল বলের ইতিহাসে এটাই সর্বোচ্চ অর্জন। কিন্তু, ফাইনালের স্বপটা পূরণ হলো না! সেনেগালের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় নারী দল।

হংকংকে ১৯ গোলে উড়িয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ পুরুষ দল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৯ গোলে, তৃতীয় ম্যাচে ১১ গোলে মায়ানমারকে ও চতুর্থ ম্যাচে ফিজিকেও ৯ গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। প্রি-কোয়ার্টারে চাইনিজ তাইপেকে ১২ গোল আর কোয়ার্টারে নেপালের জালে ছয়বার বল পাঠিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ