1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

হিলারির মাধ্যমে বিশ্বব্যাংককে প্রভাবিত করেছেন ইউনূস

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

অনুষ্ঠানে বক্তব্য রাখন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ- ছবি: জিএম মুজিবুর

ঢাকা: পদ্মা সেতুর অর্থায়নে হিলারি ক্লিনটনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব ব্যাংককে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিহ্যাব আয়োজিত ‘বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ না করলে ২০১৫ সালেই পদ্মা সেতু সম্পন্ন হতো। তখন আমাদের জিডিপি আরও ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেতো। আর দক্ষিণ এশিয়ার জিডিপি আরও ৩ শতাংশ বৃদ্ধি হতো।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যারা টকশো করে, আলোচনা করে, বিভ্রান্তি ছড়িয়ে পদ্মা সেতুর বিরোধিতা করেছে তাদের ক্ষমা চাইতে হবে।

মন্ত্রী বলেন, আবাসন ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ‘একটি পরিবার, একটি বাড়ি’ তৈরির যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে কনসালটেন্ট নিয়োগ করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

২০১৫ সালের জন্য প্রিন্ট, ইলেক্ট্রনিক ও ফটোগ্রাফি ক্যাটাগরিতে মোট ২২জনকে পুরস্কার ও সন্মাননা প্রদান করা হয়েছে। আবাসন খাতের সর্ববৃহৎ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজন করে।

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন, রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ