1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বাণিজ্যমন্ত্রীর কাছে মাংস ব্যবসায়ীদের চার দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৭০ Time View

পশুর হাটে অতিরিক্ত ইজারা, চাঁদাবাজি, অবৈধপথে পশু আমদানি বন্ধসহ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে চারটি দাবি পেশ করেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।

রোববার সমিতির নেতারা তাদের লিখিত দাবি বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী না থাকায় তার পক্ষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সি শফিউল হক তা গ্রহণ করেন।

এ সময় সমিতির নেতাদের উদ্দেশে শফিউল হক বলেন, ‘আপনাদের দাবি মন্ত্রীর কাছে পৌঁছে দেব।`

ব্যবসায়ীদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি বলেন, ‘আমরা চারটি দাবি জমা দিয়েছি। আমরা ধর্মঘট আহ্বান করেছিলাম, কিন্তু সরকারের আশ্বাসে স্থগিত করেছি। যদি বাণিজ্যমন্ত্রী ও সিটি কর্পোরেশন এ দাবির বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত দেয় তাহলে আজ বিকেল ৫টায় ধর্মঘট প্রত্যাহার করব।’

এর আগে গাবতলী গরুর হাটে ইজারাদারের অত্যাচার, অতিরিক্ত খাজনা আদায়সহ মাংস ব্যবসায়ীদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাংস ব্যবসায়ী সমিতির ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট ডাকে। এ সময় রাজধানীতে মাংসের দোকান বন্ধ ছিল। তবে রোববার থেকে তারা আবার মাংস বিক্রি শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ