1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

সাধারণ বীমা কোম্পানিগুলো ১৫ শতাংশ কমিশন দিতে সম্মত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ১৬৭ Time View

সাধারণ বীমা কোম্পানিগুলো তাদের এজেন্টদের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নির্ধারিত ১৫ শতাংশ হারে কমিশন দিতে সম্মত হয়েছে। এতে সম্প্রতি কোম্পানির এজেন্টদের দেয় কমিশন নিয়ে সৃষ্ট জটিলতার নিরসন হল।

সোমবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাধারণ সম্পাদক মোল্লা মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিআইএ’র পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ এপ্রিল আইডিআরএ’র জারি করা এক প্রজ্ঞাপনে সাধারণ বীমা কোম্পানির এজেন্টদের প্রিমিয়াম আয়ের ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত এ কমিশন শুধু লাইসেন্সপ্রাপ্ত এজেন্টদের একাউন্ট পেয়ি চেকের মাধ্যমে দিতেও ওই প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়।

আইডিআরএ’র ওই প্রজ্ঞাপনের বিষয়ে ৮ এপ্রিল রোববার সব সাধারণ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে একটি বৈঠক করে বিআইএ। বৈঠকে এমডিরা আইডিআরএ’র নির্দেশ মানতে সম্মত হন।

আইডিআরএ’র প্রজ্ঞাপনের কারণে বীমা খাতে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হবে। সেই সঙ্গে বাজারে শৃঙ্খলা বিরাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বিআইএ’র চেয়ারম্যান শেখ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সব সাধারণ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ