1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

গ্রামীণ জনপদের জীবনযাত্রার মানোন্নয়ন করা হবে : এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৬ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শতভাগ বিদ্যুতায়ন ও শিক্ষা, চিকিৎসা সেবা সুনিশ্চিত করার মাধ্যমে গ্রামীণ জনপদের জীবন যাত্রার মানোন্নয়ন করা হবে।
তিনি বলেন, ‘সকল ধরণের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে পল্লী জনপদকে শহরের মতো করে গড়ে তোলা হবে।’
মন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ইনকাম সাপোর্ট ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গাকে চিরতরে যাদুঘরে পাঠিয়ে দিয়েছে। জাতীয় উন্নয়নের মূল ¯্রােতে এ অঞ্চলের মানুষকে অন্তর্ভুক্ত করতে বৃহত্তর রংপুর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তিনি এ সময় কুড়িগ্রাম, লালমনিরহাট সংযোগ সেতু হিসেবে দ্বিতীয় ধরলা সেতুসহ বিলুপ্ত ছিট মহলবাসীর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন প্রাজ্ঞতার ফলে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে ইতোমধ্যেই বাংলাদেশ বেরিয়ে এসেছে। গত ৮ বছরে আওয়ামী লীগ সরকারে উন্নয়নের সুফল জনগণ ভোগ করছে। এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান।
অতি দরিদ্র অন্তঃসত্তা নারী, শিশুর স্বাস্থ্য এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ২ হাজার ৩৭৭ কোটি টাকা ব্যয়ে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় ৬ লাখ অন্ত:সত্ত্বা নারী ও শিশুদের মায়েদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিউমার্চ ফ্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ