1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে আবুধাবী পৌঁছেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জামার্নিতে তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে আজ সকালে এখানে এসে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজ ফ্লাইট (ইওয়াই-০০৪) আজ স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনেটে আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
আবুধাবীতে সাড়ে ছয় ঘণ্টার যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বাংলাদেশ সময় রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী শনিবার জার্মানির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের আমন্ত্রণে আন্তর্জাতিক নিরাপত্তা নীতি সংক্রান্ত বার্ষিক সভা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনদিনব্যাপী জার্মান সফর করেন।
এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে তিনি ‘ক্লাইমেট সিকিউরিটি : গুড কপ, ব্যাড কপস’ শীর্ষক একটি প্যানেল আলোচনায়ও অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ