1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা যাবে না : মোহাম্মদ নাসিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৯ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশকে কখনোই সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা যাবে না। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে- সেই চেতনা চিরকাল অটুট থাকবে।
তিনি বলেন, যারা এই দেশকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে পিছিয়ে রাখতে চেয়েছিল তারা অতীতেও যেমন ব্যর্থ হয়েছে- ভবিষ্যতেও হবে। এই দেশের মানুষ ধর্মভীরু ও ধর্মানুরাগী, কিন্তু ধর্মের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হোক তা কোনভাবেই তারা মানতে পারে না।
মোহাম্মদ নাসিম শুক্রবার রাজধানীর বন ভবন মিলনায়তনে ‘বিশ্ব মানব কল্যাণে শ্রীমদভগবত গীতার আবির্ভাব’ শীর্ষক আলোচনা ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্বে গীতার আবির্ভাব উদ্যাপন উপলক্ষে গীতা রেনেসাঁস বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি জি সি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান বক্তৃতা করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরে সকল ধর্ম-বর্ণের বাঙালিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আজকের বাংলাদেশও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্ম-মতের মানুষকে এক করে মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
কোন ষড়যন্ত্র এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সকল ধর্মই শান্তির বাণী প্রচার করে। ধর্মের প্রকৃত সত্য অনুধাবণ করে জীবনে প্রতিফলিত করলেই মানব জীবন সার্থক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ