1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

নাস্তিকদের আল্লাহর রাস্তায় ফিরে আসার আহ্বান আহমদ শফীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৬ Time View

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী নাস্তিকদের উদ্দেশে বলেছেন,  তোমরা বলবে তোমাদের এমনি বানানো হয়েছে। সবকিছু নাকি এমনি এমনি হয়েছে। কিন্তু তোমরা বোঝ না তোমাদেরও সৃষ্টিকর্তা আছে। তোমরা আল্লাহকে চিন না অথচ আল্লাহর নেয়ামত গ্রহণ করছো, আল্লাহর নেয়ামতে বেঁচে আছো। অতএব আাল্লাহর রাস্তায় ফিরে আসো।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩০৩ জনকে উপবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামের আলোকে জীবন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আল্লামা শাহ আহমদ শফী, ইমান আকিদা ঠিক রাখতে হলে অবশ্যই কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে।

বেফাক জেলা কমিটির সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস, জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবদুল বারী, দারুল উলুম দেওভোগ মাদরাসার শায়খুল হাদিস আবদুল গাফফার, জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক ফেরদাউসুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ