1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

এখনো শুরু হয়নি চিত্রায় ভেঙ্গে পড়া সেতুর কাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৬ Time View

তিন দিনেও শুরু হয়নি মাগুরার সীমাখালীতে চিত্রা নদীর উপর ভেঙে পড়া সেতুর অপসারণ ও অস্থায়ী সেতু নির্মাণের কাজ। স্থানীয় ছাত্রলীগ কর্মীদের তৈরি একটি বাঁশের সাকো দিয়ে সোমবার বিকাল থেকে নদী পারাপার হচ্ছেন জনসাধারণ।

সড়ক ও জনপথ বিভাগ থেকেও চলছে একটি বাঁশের সাকো তৈরির কাজ।

এদিকে তিন দিনেও সড়ক যোগাযোগ চালু করতে বিকল্প বেইলি ব্রিজ তৈরির কাজ শুরু না করায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালের থেকে যশোর, খুলনা, বেনাপোল, সাতক্ষীরায় যাতায়াতকারী  যানবাহনগুলোকে বিকল্প হিসেবে অতিরিক্ত ৩৪ কিলোমিটার বেশি পথ ঘুরে ঝিনাইদহ দিয়ে যাতায়াত করছে। যে কারণে বেনাপোল দিয়ে ঢাকার সাথে পণ্য আমদানি-রপ্তানিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

মাগুরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নুর নবী তরফদার বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর অস্থায়ী ভিত্তিতে বিকল্প সেতু নির্মাণ করে সড়ক যোগাযোগ চালু করা হবে। তবে আপাতত জনসাধারণের চলাচলের জন্য একটি বাঁশের সাকো তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর উপর নির্মিত সেতুটি পাথরবোঝাই ১০ চাকার দুইটিসহ তিনটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ