1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

রক্ষক যখন ভক্ষক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২২ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলাইত গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, তাদের পাশের বাড়িত তার এক ফুফাতো বোন থাকেন। সোমবার শিশুটিকে ওই ফুফাতো বোনের কাছে রেখে স্ত্রীকে নিয়ে তিনি এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। রাতে শিশুটি ঘুমাতে গেলে ফুফাতো বোনের স্বামী সুরুজ মিয়া (৪৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য সে ওই শিশুকে ভয়ভীতি দেখায়।

কিন্তু সকালে শিশুটি ঘুম থেকে উঠে বাড়িতে এসে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নেয়া হয়। পরে রাত পৌনে ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, শিশুটিকে ২১২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে। শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ