1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শুদ্ধ উচ্চারণে ভাষার শালীনতা রক্ষা করুন : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭০ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষার শালীনতা রক্ষার আহ্বান জানিয়েছেন।
তথ্যমন্ত্রী মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সংবাদপত্রে ভাষা আন্দোলন : ১৯৪৭ থেকে ১৯৫৬’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ইতিহাস গবেষক এম আর মাহবুব সংকলিত ও সম্পাদিত এ বইটি প্রকাশ করেছে গৌরব প্রকাশন।
লেখক, গবেষক ও ভাষা সংগ্রামী আহমদ রফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরচুনা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাসান আহমেদ।
হাসানুল হক ইনু বলেন, “বিকৃত উচ্চারণের অশ্লীলতা, ভাষার সাম্প্রদায়িকীকরণের বেড়াজাল ও খিচুড়ি সংস্কৃতির ঝাপটা থেকে বাংলা ভাষাকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”
তিনি মহান শহীদদের রক্তে অর্জিত বাংলা ভাষাকে জাতিসংঘের কার্যকরি ভাষা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে বলেন, সঠিক উচ্চারণ ও প্রতিশব্দ ব্যবহার, রাষ্ট্রীয় কাজের সাথে ইন্টারনেটে জোরদার করার সাথে সাথে বাংলা ভাষায় ইন্টারনেট-বিষয়বস্তু তৈরিতে আমাদের অগ্রণী হতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির মানচিত্রে বিশ্বাস করেনা বলেই তারা ভাষা ও ইতিহাস চর্চাও করে না, বিকৃত করতে চায়। এই অপতৎপরতা রুখতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ