1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

আইপিএলের নিলামে ছয় বাংলাদেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৮ Time View

বেঙ্গালুরুতে আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০১৭ সালের এ আসরে ৩৫১ জনকে ডাকা হবে নিলামে। এর মধ্যে ছয় জন বাংলাদেশি খেলোয়াড় আছে বলে জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

তবে প্রথম দিকে মোট এ তালিকাটা ছিল ৭৯৯ জনের। পরবর্তীতে বাছাই প্রক্রিয়ায় বাদ পড়েন ৪৪৮ জন। যথারীতি নিলামে থাকছে না কোন পাকিস্তানি ক্রিকেটার। আর আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থাকায় এ দুদেশের খেলোয়াড়দের উপর আগ্রহ নাও দেখাতে পারে আইপিএলের দলগুলোর।

আগেই দুই জন বাংলাদেশি খেলোয়াড়কে ধরে রেখেছে দলগুলো। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান আর হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান।

এছাড়াও সহযোগী দলের নিলামে ছয়জন খেলোয়াড় আছেন এবারের নিলামে। আফগানিস্তানের আসগর স্টানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদ, রশীদ খান ও দাওলত জারদানের সঙ্গে আছেন আরব আমিরাতের চিরাগ সুরি।

তবে এবারের নিলামে সবচেয়ে আগ্রহের তালিকায় আছেন ইশান্ত শর্মা। ইশান্ত ছাড়াও ইংল্যান্ডের বেন স্টোকস, এউইন মরগান ও ক্রিস ওকস; অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও প্যাট কামিন্স; শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের উপরও আগ্রহ থাকবে অনেকের। তবে এদের মধ্যে স্টোকসের মূল্য আকাশ ছোঁয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ