1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রেলওয়ের অব্যবহৃত ভূমির পরিমাণ ১০,৬৯৩.২৯ একর : মুজিবুল হক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০০ Time View

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত ভূমির পরিমাণ ১০ হাজার ৬৯৩ দশমিক ২৯ একর।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরী এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেল উন্নয়নের বিষয়ে ২০১২ সালের ১৮ জানুয়ারিতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই অব্যবহৃত ভূমিসমূহে পিপিপি’র আওতায় আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ, আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেল-কাম-বাণিজ্যিক ভবন, মোটেল, বহুতল বিশিষ্ট শপিং মল-কাম-গেস্ট হাউস ইত্যাদি নির্মাণের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে পিপিপি’র আওতায় চট্টগ্রামস্থ জাকির হোসেন রোডে ৫ তারকা হোটেল, চট্টগ্রাম, কুমিল্লা এবং খুলনায় শপিং কমপ্লেক্স-কাম-গেস্ট হাউস এবং ঢাকা ও চট্টগ্রামে আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ