1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

আমেরিকার ফ্লোরিডা ভার্সিটিতে হিজাবের পক্ষে কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৭৩ Time View

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমেরিকার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ে একঝাঁক মুসলিম ছাত্র-ছাত্রী হিজাব পরিধানের পক্ষে সচেতনা বৃদ্ধিতে এক কর্মসূচি পালন করেছে।

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুসলিম স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যরা ইসলামের প্রতি সচেতনা বৃদ্ধি লক্ষ্যে সপ্তাহব্যাপী অনেকগুলো ইভেন্টের আয়োজন করেছে। হিজাব কর্মসূচি এগুলো মধ্যে একটি। এ ইভেন্টের নামকরণ করা হয়েছে ‘হিজাব-১০১’ হিজাবের বাস্তব ও প্রকৃত সুবিধা অমুসলিমদের অবহিত করাই এ ইভেন্ট আয়োজনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

হিজাব ইভেন্ট প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বায়োমেডিকেল সায়েন্সের প্রধান মুনাজাহ বাগদাদির ভাষায়, ‘আমাদের পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে- মানুষকে এ কথা বোঝানো যে, মুসলিম মেয়েরা মাথায় যে স্কার্ফ বা হিজাব পরিধান করে তা কখনোই নিপীড়নের প্রতীক নয়। বরং এটি নারীবাদের একটি প্রতীক।

কিছু কিছু মুসলিম হিজাব পরিধান করাকে নারীদের জন্য একটি ঐচ্ছিক বিষয় বলে মনে করেন। কিন্তু তা সঠিক নয়, বরং এ চিন্তা চেতনা ইসলামের মূল বিশ্বাসের পরিপন্থী বলে তিনি অভিহিত করেন।

গত ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর থেকে ইসলামের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসোসিয়েশন হিজাব ইভেন্ট শুরু করে। সপ্তাহব্যাপী চলবে এ ইভেন্ট। প্রতিদিনই হিজাব পরিহিত শিক্ষার্থীরা অন্যসব মুসলিমদেরকে হিজাব পরিধানের প্রতি উদ্বুদ্ধ করবে।

হিজাব ইভেন্ট আয়োজন প্রসঙ্গে মুনাজাহ বাগদাদি বলেন, ‘আমাদের এই কর্মসূচি নতুন কিছু নয়। প্রতি বছরই আমরা এ রকম কর্মসূচি গ্রহণ করে থাকি। এর লক্ষ্যই হলো, হিজাব পরিধানে সচেতনতা বৃদ্ধি করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ