1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

সাকিবহীন কলকাতার অসহায় আত্মসমপর্ণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২
  • ১৩৪ Time View

এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার, তারপরও কলকাতা নাইটরাইডার্সের একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র প্রথম ম্যাচে তাকে ছাড়া জেতেনি দল। দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। রাজস্থানের কাছে ২২ রানে হেরেছে শাহরুখ খানের দল।

রাজস্থান রয়্যালস ইনিংস: ১৬৪/৫ (ওভার ২০)
কলকাতা নাইটরাইডার্স ইনিংস: ১৪২ (ওভার ২০)
ফল: রাজস্থান ২২ রানে জয়ী

স্বামী মানসিং স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। দলীয় ৪৪ রানের মধ্যে দুই উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগে রান আউট হন আজিঙ্ক্য রাহানে। দুভার্গ্য, দলের উদ্বোধনী ম্যাচে তার চোখধাঁধানো ৯৮ রানের কল্যাণে প্রথম ম্যাচে জেতে রাজস্থান।

রাহানের পর রানআউট হন অধিনায়ক রাহুল দ্রাবিড়। সাজঘরে ফেরার আগে ২৬ রান করেন ‘দ্য ওয়াল’। তবে লড়াইয়ের পুঁজি পেতে সমস্যা হয়নি তাদের। ব্রাড হজের ৪৪ ও অশোক মেনারিয়ার ৪০ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে রাজস্থান। ২৯ রান দিয়ে দুটি উইকেট নেন ব্রেট লি।

নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরে কোণঠাসা কলকাতা দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কিছু ভাবেনি। কিন্তু রাজস্থানের সামনে অহায় আত্মসমপর্ণ করেছে নাইটরা। ৭৭ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে দ্রুতই জয়ের পথ থেকে ছিটকে পড়ে গৌতম গম্ভীরের দল।

জ্যাক ক্যালিস ৫, গৌতম গম্ভীর ০, ব্রেন্ডন ম্যাককালাম ২ ও ইসুফ পাঠান ১৫ রান করেন। যাদের ওপর নির্ভর করে কোচ ট্রেভর বেলিস একাদশ সাজিয়েছিলেন। তাদের ব্যাটিং ব্যর্থতায় টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে কলকাতা। তাই জয়ের পথে উঠতে হলে একাদশে কাটছাঁটের বিকল্প নেই নাইটদের সামনে। এক্ষেত্রে কোচ ও নির্বাচকদের দৃষ্টি পড়বে নিশ্চয় দুর্দান্ত ফর্মে থাকা সাকিবের ওপর। এরপরও যদি উপেক্ষিত হন সাকিব তবে নিঃসন্দেহে বলা দেওয়া যায়, ‘ডাল মে কুচ কালা হ্যায়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ