1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

ছন্দে ফিরছেন আরফিন রুমি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

পুরোপুরি গান ব্যস্ততায় ডুবে আছেন হালের হার্টথ্রব সংগীতশিল্পী আরফিন রুমি। মাঝে কিছুটা লাইনচ্যুত হলেও রুমি এখন আগের মতো পুরনো ছন্দে ফিরছেন।

এই মুহূর্তে তিনি নিরব অভিনীত ‘গেম রিটার্নস’ ও সাইমন-মাহি অভিনীত ‘জান্নাত’ নামে দুটি ছবির সংগীত পরিচালনা করছেন। মজার বাপ্যার হচ্ছে, প্রথমবারের মতো শিল্পী রুমি ‘গেম রিটার্নস’ ছবির জন্য একটি আইটেম গানের সুর-সংগীত পরিচালনা করেছেন। এছাড়া ওই ছবির আরও দুটি গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন তিনি।

বর্তমানে সাইমন-মাহি জুটির ‘জান্নাত’ ছবির পাঁচটি গানের সুর-সংগীতায়োজন করছেন রুমি। তার সুর-সংগীতে ওই ছবির গানে কণ্ঠ দিচ্ছেন পড়শী ও পুতুল। এছাড়া নিজের কণ্ঠেও গান থাকবে।

এ প্রসঙ্গে রুমি বলেন, ‘ভালো গান নিয়ে আসার জন্য এতদিন অপেক্ষা করেছি। আগের মতো আবার ব্যস্ত হয়ে পড়েছি। অনেকগুলো নতুন গান পাবেন দর্শক। সলো, ডুয়েট, কাওয়ালি- একেবারেই ভিন্ন আয়োজনে তৈরি করা হচ্ছে গানগুলো।’

তিনি বলেন, “নায়ক নিরব আমার বন্ধু। তার ছবির গানগুলো বানিয়েছি যত্ন নিয়ে। আর প্রথমবার আমি সাইমন-মাহির ছবিতে কাজ করছি। তারা দুজন এখন জনপ্রিয়। আশা করছি ‘জান্নাত’ ছবির গানগুলো দর্শকদের কাছে ভালো লাগবে। এবং আগামীতে তাদের সঙ্গে আরও কাজ করা হবে।’’

এদিকে রুমির ব্যস্ততার পালে লেগেছে অন্য এক হাওয়া। তিনি সম্প্রতি কথা বন্ধু হিসেবে কাজ করছেন জাগো এফএম এ (৯৪.৪)। সপ্তাহে একদিন ‘মিউজিক গ্যারেজ উইথ আরফিন রুমী’ নামে একটি অনুষ্ঠান করছেন। এ আয়োজনে ‘সিঙ্গার অব দ্য মান্থ’ যিনি হবেন তার জন্য রুমি একটি গান ফ্রি কম্পোজিশন করে দেবেন।

রুমি মনে করেন, এটা একদিকে যেমন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, নতুন শিল্পী আসবে তেমনি আমার ভক্তদের প্রতি ভালোবাসাও প্রকাশ পাবে। সবাইকে এ অনুষ্ঠানের সাথে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ভালোবাসা দিবসে ‘দেহবাজি’ নামে একটি অ্যালবাম আনছেন রুমি। অ্যালবামটি আসছে প্রযোজনা সংস্থা লেজার ভিশনের ব্যানারে। অ্যালবামে গান থাকছে মোট পাঁচটি।

আপাতত এ অ্যালবামের গানে মিউজিক ভিডিও করার ইচ্ছা নেই বলে জানান রুমি। আর ব্যাটবলে না মেলায় দেশের বাইরে গাইতে যাচ্ছেন না তিনি। তবে টুকটাক টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ