1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

৬ দিন ঢাকায় মাংসের দোকান বন্ধের ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬৯ Time View

গেল ৮ মাস ধরে গাবতলী গরু হাটে অতিরিক্ত খাজনা আদায় এবং ইজারাদারদের বাহিনী দিয়ে মাংস ব্যবসায়ীদের ওপর নির্যাতন চলছে- এমন অভিযোগ করে মাংস ব্যবসায়ীরা বলছেন, এসবের প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার সব মাংসের দোকান বন্ধ রাখবেন তারা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি এ ঘোষণা দেয়।

সিটি কর্পোরেশনের মেয়রের কাছে বারবার আবেদন করেও এর কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ তাদের।

মাংস ব্যবসায়ীরা বলছেন, আগামী ছয় দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের মাংসের দোকান বন্ধ রাখা হবে।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম অভিযোগ করেন, সীমান্ত থেকে গরুর হাট পর্যন্ত ২০ থেকে ৩০ হাজার টাকা গরুপ্রতি চাঁদাবাজি হচ্ছে। সরকারের আদেশ অমান্য করে অতিরিক্ত খাজনা আদায় করা হয়। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র আনিসুল হকের কাছে শত শত আবেদন করা হয়েছে, চাঁদাবাজির ফিরিস্তি দেয়া হয়েছে। মেয়র একাধিকবার এসব সমস্যার সমাধানের নির্দেশ দিলেও দুর্নীতিবাজ কর্মকর্তারা ইজারার শর্ত বাস্তবায়নে নানা ধরনের টালবাহানা করে যাচ্ছেন।

সমাবেশে বাংলাদেশ মাংস ব্যাসায়ী সমিতির সভাপতি আব্দুল বারেকসহ  রাজধানীর মাংস ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ