1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯০ Time View

ইরাকের রাজধানী বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রীন জোনে কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। একটি বিক্ষোভ চলাকালে সংঘর্ষের কয়েক ঘন্টা পর এ হামলা চালানো হয়। সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছে।
গ্রীন জোনে রটেক হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় বেশ কয়েকটি সরকারি ভবন ছাড়াও বিদেশী দূতাবাস রয়েছে। খবর এএফপি’র।
এর আগে শনিবার নির্বাচন সংস্কারের দাবিতে কয়েক হাজার বিক্ষোভকারী ওই এলাকায় হামলা চালাতে চেষ্টা করে।
পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে অন্তত ২শ’ লোক আহত হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভকারীদের অধিকাংশই শিয়া আলেম ও নেতা মোক্তাদা আল-সদরের অনুসারী।
বিক্ষোভকারীরা জানিয়েছে, নির্বাচন কমিশনের সকল সদস্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িত। তাই এই কমিশন স্বাধীন ও নিরপেক্ষ নয়।
শনিবার ওই এলাকায় কে বা কারা রকেট নিক্ষেপ করেছে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ