1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মানের জাদুতে জয়ের ধারায় ফিরলো লিভারপুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

সাদিও মানের দুই মিনিটের ঝলক। তার তাতেই তাতেই পাঁচ ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে এ সেনেগাল ফুটবলারের জোড়া গোলেই জয় পায় অলরেডসরা। এছাড়াও নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালও।

অ্যানফিল্ডে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ১৬ মিনিটে জর্জিনিয়ো ইউজনালদামের কাছ থেকে বলে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মানে। এর দুই মিনিট দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন সেই মানে।

একই রাতে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হুয়ান মাতা ও অ্যান্থনি মার্সিয়ালের গোলে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারায় রেডডেভিলরা।

এছাড়াও নিজেদের মাঠে হাল সিটিকে হারিয়েছে আর্সেনাল। আলেক্সিস সানচেজের জোড়া গোলে ২-০ গোলের জয় পায় গানাররা।

২৫ ম্যাচে ১৪টি জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে লিভারপুল। আর ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চমস্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন আর্সেনাল। তবে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে দ্বিতীয়স্থানে টটেনহ্যাম। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৫৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ