1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ট্রাকচাপায় গাজীপুর ও মির্জাপুরে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৫ Time View

গাজীপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় ২ যুবক নিহত হয়েছেন। রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি কাঁচামাল বোঝাই ট্রাক আসিফ মাহমুদ স্বপন (২৮) নামে এক যুবকের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ হোসেন সরকার।

এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় সুজন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সুজন মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের কুদরত আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহিম আহত হয়েছেন।

মাহিমকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সোয়া নয়টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মির্জাপুর থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোতালেব হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ