1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

রুপালি জোছনায় নিশো-অপর্ণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২২ Time View

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও লাক্স তারকা অপর্ণা এর আগে জুটি বেঁধে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সম্প্রতি আবারও তারা জুটি বেঁধে একটি খণ্ড নাটকে অভিনয় করলেন।

নাটকটির নাম ‘রুপালি জোছনায়’। ওসমান সজীবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রূপক বিন রৌউফ। চলতি মাসের ৫-৬ ফেব্রুয়ারি নাটকটি নির্মাণ কাজ শেষ হয়েছে রাজধানীর উত্তরা, কাওলা ছাড়াও বিভিন্ন লোকেশনে।

নির্মাতা রউফ বলেন, ‘এই নাটকের গল্পটি আমাদের চারপাশে প্রায়ই দেখা যায়। গল্পে দেখা যাবে, ছোটবেলা থেকেই বান্ধবীর বড় ভাই নিশোর প্রেমে হাবুডুবু খান অপর্ণা। কিন্তু নিশো সবসময় এড়িয়ে যায়। এই এড়িয়ে যাওয়ায় নানা নাটকীয়তা ফুটে ওঠে। একটা সময় গল্প টানটান উত্তেজনা আসে।’

তিনি আরও বলেন, ‘যত্ন নিয়ে নাটকটি বানিয়েছি। আশা করছি সবার কাছে নাটকটি ভালো লাগবে।’

আফরান নিশো বলেন, ‘রুপালি জোছনা নাটকে কাজ করে বেশ তৃপ্তি পেয়েছি। এখানে দর্শকরা গতানুগতিক রোমান্টিক নিশোকে না দেখে অন্য এক নিশোকে দেখতে পাবেন। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাই।’

সূত্রে জানা গেছে, আগামী ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৯ টায়, বৈশাখী টিভির পর্দায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ