1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online

পরীক্ষা চলাকালে অসুস্থ রাবি শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৫৩৩ Time View

রাজশাহী বিশ্ববিদ্যলয়ে (রাবি) পরীক্ষার হলে অসুস্থ হওয়া আবু সাইদ (২০) মারা গেছেন। শনিবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের  দ্বিতীয় বর্ষের চ‚ড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংখৈল উপজেলায়।

বিভাগের শিক্ষার্থীরা জানান, শুক্রবার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা হিসেবে নাটকের প্রাকটিক্যাল কাজ চলাকালে গ্যাস্ট্রিকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন আবু সাইদ। পরে একটু সুস্থবোধ করে নিজ ইচ্ছায়ই আবার পরীক্ষার অংশ হিসেবে অভিনয় করেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠী ও বিভাগের কর্মচারীরা মিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। মধ্যরাতে তিনি সুস্থবোধও করেন। পরে ভোর ৪টার দিকে তিনি বমি করেন। এরপর সাইদের কোনো সাড়া না পেয়ে বন্ধুরা চিকিৎসককে ডাকেন। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করা করেন।

নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা মেডিকেলে যাই। পরে তার মরদেহ নিয়ে আনার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ১০টায় জানাযা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তার মরদেহ নিয়ে ঠাকুরগাঁওয়ে রওনা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে শাহরিয়ার হোসেন বলেন, ভোরে হাসপাতালে বড় কোনো ডাক্তার ছিল না। তবে ইন্টার্ন চিকিৎসকরা বলেছেন, তারা এটা আশা করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ