1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

টক শো’তে কোরআন পাঠ করলেন লিন্ডসে লোহান (ভিডিও)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৯ Time View

গত জানুয়ারিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে হলিউডের মিন গার্ল খ্যাত লিন্ডসে লোহান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল ফেলেন। ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন বলিউডের এই অভিনেত্রী। ওই ছবি পোস্ট করে বলেছেন, কুয়েতের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কোরআনের আয়াত পাঠ করেছেন তিনি।

ইনস্টাগ্রামের ওই পোস্টে লিন্ডসে লোহান বলেছেন, কুয়েতের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় টক শো’তে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে কোরআনের আয়াত উদ্ধৃত করার কথা জানিয়েছেন বলিউডের এই লাস্যময়ী। শুধু তাই নয়, ইসলাম ধর্মের সঙ্গে তার সম্পৃক্ততার কথাও বলেছেন।

Lohan

কুয়েতের জনপ্রিয় টক শো সোয়ার সোয়াইবে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেছেন, কুয়েতের এক বন্ধুর সঙ্গে তিনি তিনদিন উপবাস থেকে রমজান পালন করেছেন। লোহান বলেন, এটা কঠিন হলেও ভালো ছিল।

বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘আমি ফোনে কোরআন শুনি। আমার ফোনে একটি অ্যাপ আছে।’

ওই টক শো’র একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, নবী হজরত মুহম্মদ (সাঃ ) বলেছেন, সবচেয়ে ভালো কাজ কোনটি? মানুষের হৃদয়কে আনন্দিত করা, ক্ষুধার্তকে খাওয়ানো, নিপীড়িতকে সাহায্য করা, দুঃখী মানুষের দুঃখ লাঘব করা এবং আহত মানুষের দুর্ভোগ দূর করা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ