1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ফয়েজ আহম্মেদের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩১ Time View

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফয়েজ আহম্মেদ বিএ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
আজ বুধবার ভোর ৫টায় ফয়েজ আহম্মেদ ছাগলনাইয়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর মরহুমের নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফয়েজ আহম্মেদের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে ফয়েজ আহম্মেদের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ