1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ

মে মাসে ন্যাটো নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে ন্যাটো নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। জোটের মন্ত্রী জেনারেল জেনস স্টোলটেনবার্গের সঙ্গে টেলিফোনে ট্রাম্পের আলোচনার পর এ খবর জানানো হয়।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, টেলিফোনে আলাপকালে ট্রাম্প ন্যাটোর প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন। তবে আরো বেশি কিছু করার জন্য ইউরোপীয় সদস্য দেশগুলোর প্রতি আহবান জানান। এ সময় তিনি আগামী মে মাসের শেষের দিকে ইউরোপে ন্যাটো নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার ব্যাপারেও একমত হন।
বিবৃতিতে বলা হয়, ন্যাটো যেসব নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন তা মোকাবেলায় আরো নিবিড়ভাবে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখতে তারা একমত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ন্যাটোকে উল্লেখযোগ্য অর্থ সহায়তা করছে এবং ট্রাম্প ইতোপূর্বে অন্যান্য সদস্য দেশগুলোকে জোটে তাদের অবদান জোরদার করার আহবান জানিয়েছিলেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়, নেতৃবৃন্দ ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় মেটানোর অঙ্গীকার পূরণে জোটের মিত্রদের কিভাবে উৎসাহিত করা যায় তা নিয়ে আলোচনা করেন।
তারা ইউক্রেনের সীমান্ত সংলগ্ন এলাকায় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ