1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৭ Time View

নিরাপত্তাবিষয়ক সম্মেলনে অংশ নিতে চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি যাবেন। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি  এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন এ সরকারি সফরের প্রস্তুতি এগিয়ে চলছে। এই সম্মেলন উপলক্ষে বিশ্বনেতারা মিউনিখে সমবেত হবেন।

জানা গেছে, মিউনিখের হোটেল বেয়াররিখটার হফে আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে পাঁচ শতাধিক আলোচক সম্মেলনে বক্তব্য দেবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ট্রান্স আটলান্টিক সম্পর্ক, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, ইউক্রেন সংকট ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক, সিরিয়া যুদ্ধ, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিসহ বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ুগত নিরাপত্তার ঝুঁকি সম্মেলনের অন্যতম এজেন্ডায় রয়েছে।

ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রী, ন্যাটো মহাসচিব, পোল্যান্ড, ইউক্রেন ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, নরওয়ে, হাঙ্গেরি ও ইরাকের প্রধানমন্ত্রী, চীন, সৌদি আরব এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীসহ আরো অনেক নেতা সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ