1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

আইপিএলের নিলাম ২০ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২১ Time View

ফ্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামের নতুন তারিখ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি মাসের ২০ তারিখে ব্যাঙ্গালুরুরে নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে চলতি আসরের নিলাম ৪ ফেব্রুয়ারি আয়োজন করার কথা থাকলেও, শেষ মুহূর্তে দেশটির সুপ্রিম কোর্টের আদেশে তা পিছিয়ে গেল।

বিসিসিআইয়ের ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে ৭৫০ জন ক্রিকেটার আইপিএলের জন্য নিবন্ধন করেছেন। নিলাম থেকে ৯ জন বিদেশিসহ মোট ২৭জন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাবে ফ্যাঞ্চাইজিগুলো। আর এ খেলোয়াড় নিবন্ধনের জন্য প্রতিটি দল ৬৬ কোটি ভারতীয় রুপি বলেও দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে জানানো হয়েছে।

ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের শুরুর দিকেই (৩ জানুয়ারি) বিসিসিআইর সভাপতি অনুরাগ ঠাকুর এবং সেক্রেটারি অজয় শিরকে বরখাস্ত হন। শুধু তাই নয়, আদালতের আদেশে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাকেই বিসিসিআইর পদ ছাড়তে হয়েছে। এর ফলেই আইপিএলের নিলাম নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

অবশেষে বিসিসিআই জনপ্রিয় এই আসরের নিলামের নতুন তারিখ ঘোষণা করলো। ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আইপিএলের দশম আসরের খেলা মাঠে গড়াবে ৫ এপ্রিল থেকে আর এ আসরের পর্দা নামবে ২১ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ