1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

‘কোহলির উইকেট পেলে তো খুব ভালোই হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৩ Time View

বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে ধারাবাহিক বিধ্বংসী ক্রিকেটারের নাম বিরাট কোহলি। তার ব্যাটের সাঁড়াশী আক্রমণের তোপে উড়ে গেছেন অনেক নামীদামী বোলার। এবার সেই কোহলির বিপক্ষে মাঠেই মোকাবেলা করবে বাংলাদেশ। আর সেখানে তার উইকেট নিয়ে প্রথমবারের মত ভারত সফরকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ দলের নবীন পেসার শুভাশিস রায়।

বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন শুভাশিস। সেখানেই নিজের লক্ষ্যের কথা জানান, ‘বিরাট কোহলি বিশ্বের সেরা কয়েকজনের মধ্যে একজন। যদি সুযোগ পাই ভালো করার চেষ্টা করবো। আর কোহলির উইকেট পেলে তো খুব ভালোই হবে।’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রা প্রায় ১৭ বছরের হলেও এবারই প্রথম ভারতে যাচ্ছে টাইগাররা। আর এ ঐতিহাসিক সফরে সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন শুভাশিস, ‘ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি এমন একটা ঐতিহাসিক সফরে যাওয়ার সুযোগ পেয়ে। সবার কাছে দোয়া চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যদি সুযোগ হয় যেন নিজে ভালো করতে পারি এবং বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি।’

ভারতীয়রা সাধারণত স্পিনবান্ধব উইকেটই তৈরি করে থাকে। তাই তাসকিন-রাব্বিকে ছাড়িয়ে আদৌ দলে সুযোগ পাবেন কিনা জানেন না শুভাশিস। তবে সুযোগ পেলে পরিকল্পনা অনুযায়ী বোলিং করবেন বলে জানান, ‘ওখানে যাওয়ার পর উইকেট দেখে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে কয়জন পেসার খেলবে। যদি সুযোগ পাই আমাদের দলের যে পরিকল্পনা থাকবে, কোচ-অধিনায়করা যেভাবে বলবে সেই পরিকল্পনা অনুযায়ী করার চেষ্টা করবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ