1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে অ্যাপল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২০৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে অ্যাপল। সাতটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যদি পুনর্বিবেচনা করা না হয় তবে আইনি পথে হাঁটতে বাধ্য হবে বলে প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে।

অ্যাপলের প্রধান টিম কুক বলেছেন, ‘এমন একটি সিদ্ধান্তের সঙ্গে শুধু অ্যাপল নয়, গোটা দেশের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। পুরো বিশ্বের জন্য দরজা খোলা রাখার জন্যই আমাদের দেশ এত শক্তিশালী। তাই দেশের উন্নয়নের স্বার্থে গোটা বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা প্রয়োজন।’

গতকাল এক সাক্ষাৎকারে কুক জানিয়েছেন, হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি।

অ্যাপলের যন্ত্রাংশ কেন বাইরের দেশে তৈরি হবে নিজের নির্বাচনী প্রচারণায় এমন প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর তা নিয়ে তখনই সরব হয়েছিলেন টিম কুক। কয়েকদিন আগে ওয়াশিংটনে প্রেসিডেন্ট কন্যা ইভাংকা ট্রাম্প ও ইভাংকার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন কুক।

তখন ধারণা করা হয়েছিল দু’পক্ষের সম্পর্কে হয়তো উন্নতি হবে। কিন্তু ট্রাম্পের নির্দেশ ঘিরে প্রশ্ন উঠছে অ্যাপলের মতো বহুজাতিক সংস্থার ভবিষ্যৎ নিয়ে।

কুক বলেন, ‘সারা পৃথিবীতে ১৮০টি দেশে অ্যাপলের জিনিস বিক্রি হয়। ট্রাম্প যেসব দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, সেখানেও অ্যাপলের বহু কর্মী রয়েছেন। তারা সবাই এই বিশাল অ্যাপল পরিবারের অংশ। তাদের আমেরিকায় আসা বন্ধ হয়ে যাবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।’

তবে আইনি পদক্ষেপ বলতে ঠিক কী বলতে চাইছেন তা স্পষ্ট করেননি কুক। তিনি শুধু বলেছেন, ‘প্রতিটি সমালোচনাই গঠনমূলক হওয়া উচিত। আমরা সেই পথেই হাঁটার চেষ্টা করব।’

সাতটি মুসলিমদের দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার সমালোচনা করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, মাইক্রোসফট এবং অনলাইনভিত্তিক পর্যটন পরিষেবা প্রদানকারী সংস্থা এক্সপিডিয়া। এদিকে, প্রেসিডেন্টের নির্দেশ সংবিধানবিরোধী বলে মামলা দায়ের করেছেন ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন।

এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। গুতেরেজের মতে, ‘এমন নিষেধাজ্ঞাকে সামনে রেখে জঙ্গি সংগঠনগুলো আরও অনেককে উদ্বুদ্ধ করতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ