1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

জীবন-মরণ সন্ধিক্ষণে মাহবুব

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৩ Time View

স্থবির হয়ে পড়েছে কৈশোরের চঞ্চলতা। নেই দুষ্টুমি ও উচ্ছ্বলতার স্বাদ! জীবন-মরণ সন্ধিক্ষণে নীরব-নিথর মাহবুব এখন হাসপাতালের বিছানায় শুয়ে প্রহর গুনছে অমোঘ নিয়তির।

রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহবুব ব্রেইন টিউমারে আক্রান্ত। পঞ্চম শ্রেণিতে জিপিএ ৫ পেয়ে যে আশার আলো জাগিয়েছিল আজ সে আলো নেভার পথে।

একমাত্র ছেলের চিকিৎসা ব্যায় বহন করারও সাধ্য নেই দৈনিক যায়যায় দিন পত্রিকার কাউনিয়া প্রতিনিধি মিজানুর রহমান মিটুল ও গৃহিনী মুক্তা বেগম দম্পতির।

Rangpur
মরণব্যাধি যে বাসা বেঁধেছিল তা বুঝতে পারেননি কেউ। রোববার পরীক্ষা-নিরীক্ষার পর ধর পড়ে মাহবুবের ব্রেইন টিউমার। তাৎক্ষণিক ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় শিশু সার্জারি বিভাগে।

নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল হোসেন ভূঞা জানিয়েছেন, রংপুর মেডিকেলে অপারেশন করা সম্ভব না। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে হবে। এর জন্য প্রয়োজন ৬ থেকে ৭ লাখ টাকা। যা সাধ্যের বাইরে মিটুলের।

পেশাগত দ্বায়িত পালন করতে গিয়ে যে মানুষটি এতদিন অন্যের দুর্ভোগ-দুর্দশার কথা লিখেছিলেন, যার কলমে অসহায়, দুঃস্থ, গরিব মেধাবী শিক্ষার্থীদের কথা উঠে আসতো আজ তাকে নিয়েই লিখতে হচ্ছে। একমাত্র ছেলের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে সাহায্যের আবেদন জানিয়েছেন মিটুল।

সাহায্য পাঠাতে আগ্রহীরা মিটুলের নম্বরে (০১৭১৮-৪১০১৪৬ বিকাশ) যোগাযোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ