1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় পিকআপের ধাক্কায় সাজিদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

নিহত কলেজ ছাত্র কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের সেলিম মাস্টারের ছেলে এবং কটিয়াদী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কটিয়াদী মডেল থানা পুলিশের এএসআই মো. দিদারুল ইসলাম জানান, চরিয়া কোনা এলাকায় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহী সাজিদকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কটিয়াদী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান ফয়সাল গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে এ পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ জানান, করিমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ফয়সাল মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ যাচ্ছিলেন।

কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল পৌর কলেজিয়েট স্কুলের কাছে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকসা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। একই সময় আরেকটি সিএনজি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ