1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

প্রগতিশীল সংগঠনের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১৩০ Time View

পাঠ্যপুস্তক থেকে অসাম্প্রদায়িক প্রগতিশীল লেখকদের রচনা বাদ দেয়ার প্রতিবাদে প্রগতিশীল সংগঠনগুলোর শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের পশ্চিম পাশে ৫ নম্বর গেটে প্রগতিশীল সংগঠনগুলোর ব্যানারে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগুতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে।

প্রতিনিধি দলের ছিলেন- ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার, উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে জীবন আনন্দ জয়ন্তসহ যুব ইউনিয়ন ও খেলাঘর আন্দোলনের প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ