1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

লিটন হত্যার একমাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১০১ Time View

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার এক মাস পূর্ণ হলো আজ।

একমাস অতিক্রান্ত হলেও হত্যার রহস্য এখনও উন্মোচিত হয়নি। ধরা পড়েনি প্রকৃত খুনিরাও। ফলে হতাশ হয়ে পড়েছেন সুন্দরগঞ্জের সর্বস্তরের মানুষ ও লিটনের পরিবার। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন মানুষও আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছেন।

এমপি লিটন খুন হওয়ার পর থেকে পুলিশ, র্যাব, বিজিবি ও পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিশেষায়িত দল হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ খুনিদের গ্রেফতারে ব্যাপক তৎপরতা শুরু করে।

এই তৎপরতার জের ধরেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত জামায়াত-শিবির, বিএনপির নেতাকর্মীসহ অন্যদের মধ্য থেকে ১২৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে থেকে ২৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ