1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রামপুরায় ব্রিজ থেকে বাস খাদে : নিহত ২, আহত ৪০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ৮৩ Time View

রাজধানীর রামপুরা থানাধীন নর্দাপাড়া ব্রিজ থেকে একটি চলন্ত বাস খাদে পড়ে দুইজন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার শিকার বাসটির নাম স্বাধীন পরিবহন। বাসটি গাবতলী থেকে রামপুরা স্টাফ কোয়ার্টার হয়ে ডেমরা রুটে চলাচল করতো।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জাগো নিউজকে জানান, স্বাধীন পরিবহনের একটি বাস নর্দাপাড়া ব্রিজ অতিক্রম করার সময় উল্টো দিকে পড়ে যায়। ব্রিজটি বেশি উচু হওয়ায় লোড নিতে পারেনি।

পরে স্থানীয়দের দেয়া খবরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে দুজন মারা গেছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার শিকার বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ