1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর সরকারি সফরে আগামীকাল রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৩ অক্টোবর ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন : ইশরাক হোসেন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওমান উপকূলে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের পরিচালনা পর্ষদ ব্যাংকের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করবে না, এটাই সুশাসন: আরিফুর রহমান সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি বিটিএমএর মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার দর্শনীয় চার গোলের ম্যাচে জয়ের চেয়েও বড় যে প্রাপ্তি মরিনিয়োর

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকারী দলে যোগ দিলো অ্যাপল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ২০৬ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকারী দল ‘পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এ ষষ্ঠ সদস্য হিসেবে সম্প্রতি যোগ দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অ্যামাজন, গুগলের ডিপ মাইন্ড, ফেসবুক, আইবিএম এবং মাইক্রোসফটের মতো পাঁচটি শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে ‘পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ দলটি প্রতিষ্ঠিত হয়।

‘পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামের এই দলটি প্রযুক্তিগত সুরক্ষা ও গোপনীয়তার মতো বড় সমস্যাগুলোর সমাধানে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় করার জন্য অংশীদারত্বমূলকভাবে কাজ করে। একটু দেরিতে হলেও এই দলে অ্যাপলের যোগদানকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি গবেষকেরা।

অ্যাপল গবেষণা তথ্য প্রকাশের ক্ষেত্রে সবসময় গোপনীয়তা বজায় রেখে চলেছে। এবার `পার্টনারশিপ অন এআই`-তে যোগদান অ্যাপলের গোপনীয়তা কিছুটা কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

প্রথম সারির অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় অ্যাপল পিছিয়ে রয়েছে। গত বছর থেকেই এই গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। গত আগস্টে সিয়াটেলভিত্তিক মেশিন লার্নিং কোম্পানি টুরিকে অধিগ্রহণ করে। অক্টোবরে অ্যাপল তার কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নেয়। এজন্য পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের সহযোগী অধ্যাপক রাসলান সালাখুতদিনোভকে দায়িত্ব দেয়।

‘পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ দলটির প্রধান লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানবজাতির ক্ষতির কারণগুলো বের করা। ইতিমধ্যে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় দলটি সব দিক বিবেচনা করেই গবেষণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ