1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মাত্র ৫ হাজার টাকায় বিমানের বিজনেস ক্লাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ১২৯ Time View

অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র ৫ হাজার টাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ভ্রমণ করা যাবে। চট্টগ্রাম ও সিলেট রুটে বিজনেস ক্লাসে বিশেষ এই অফার ঘোষণা করছে রাষ্ট্রায়ত্ব এই এয়ারলাইন্সটি।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকির মেরাজ জানান, চট্টগ্রাম-ঢাকা রুটে ওয়ানওয়ে ৫ হাজার ৫শ এবং ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকা রুটে ওয়ানওয়ে ৫ হাজার টাকায় টিকিট ক্রয় সুবিধা অফার দেয়ার প্রধান কারণ উন্নত গ্রাহক সেবা।

তিনি বলেন, সৈয়দপুর, যশোর ও বরিশাল রুটেও ইকোনমি ক্লাসে বিশেষ অফার ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে বরিশাল রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন দুই হাজার সাতশ টাকা, যশোর রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন দুই হাজার নয়শ টাকা এবং সৈয়দপুর রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন দুই হাজার সাতশ টাকা। এ বিশেষ অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

বিমানের বর্তমানে শীতকালীন সময়সূচি অনুযায়ী প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম রুটে ২৭টি, সিলেট-ঢাকা রুটে ২১টি, ঢাকা-যশোর রুটে ৫টি, ঢাকা-বরিশাল রুটে ২টি, ঢাকা-সৈয়দপুর রুটে ৫টি ফ্লাইট চলাচল করছে। বিমান অভ্যন্তরীণ রুট সমূহে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর, বোয়িং ৭৭৭-২০০, বোয়িং ৭৩৭-৮০০ এবং ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ