1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ডাটাবেজ তৈরি হচ্ছে পাইলটদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ৯৩ Time View

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি বিভাগের উদ্যোগে পাইলটদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ডাটাবেজে পাইলটদের ব্যক্তিগত জীবন, পেশাদারিত্ব ও চাকরি জীবনের খুঁটিনাটি সব ঘটনা-দুর্ঘটনা অন্তর্ভূক্ত করা হবে। জানিয়েছে বেবিচক সুত্রে এই তথ্য জানা গেছে।

বেবিচকের পরিচালক (সেফটি) উইংকমান্ডার জিয়াউল কবির চৌধুরী বলেন, পৃথিবীর অধিকাংশ দেশেই আরও অনেক আগেই পাইলটদের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এটা আইকাও স্বীকৃত একটা বিশেষ মর্যাদাসম্পন্ন ডাটাবেজ। এখানেও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডাটাবেজ তৈরি করতে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হবে। এই সফটওয়্যারের মাধ্যমে দেশের সব পাইলটের পেশাগত ও ব্যক্তিগত জীবনের পুরো ইতিহাস নিবন্ধন করা হবে।

ডাটাবেজ তৈরি করা হলে বিমানসহ অন্য বেসরকারি এয়ারলাইন্সে কর্মরত পাইলটদের প্রকৃত চিত্র পাওয়া যাবে উল্লেখ করে জিয়াউল কবির চৌধুরী  জানান ডাটাবেজ না থাকায় অনেক পাইলট বর্তমানে তাদের অনেক অপকর্ম ধামাচাপা দিতে সক্ষম হচ্ছেন।

উল্লেখ্য, দেশে বর্তমানে চার শতাধিক পাইলট বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সে কর্মরত। তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের অনেক কিছু প্রয়োজনীয় মুহূর্তে পাওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ