1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্স

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ১৫৮ Time View

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে তৃতীয় বারের মতো শিরোপা জিতলো পার্থ স্কোরচার্স। ফাইনালে সিডনি সিক্সার্সকে তারা হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এর আগে ২০১৪ ও ২০১৫ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

পার্থে টস হেরে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে সিডনি। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান করেছেন ব্রাড হ্যাডিন। এছাড়া ২৫ বলে ৩২ রান করেছেন জোহান বোথা, আর ২২ বলে ২১ রান করেছেন অধিনায়ক হ্যানরিকস। পার্থের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন টিম ব্রেসনান ও রিচার্ডসন। আর একটি উইকেট নিয়েছেন পেসার মিচেল জনসন।

সিডনির দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয় পার্থ। ওপেনার মাইকেল ক্লিগনার ব্যাটে ঝড় তুলে ৪৯ বল খেলে করেন দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান। আরেক ওপেনার স্যাম হোয়াইটম্যান ২১ বলে করেন ৪১ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ