1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ৮১ Time View

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বৃহস্পতিবার আকস্মিকভাবে গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন। সকাল ১০টার দিকে তিনি ঢাকা থেকে সরাসরি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রধান বিচারপতি ওই কেন্দ্রের নিবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি নিবাসীদের এ কেন্দ্রে আসার কারণ ও মামলার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিবাসীদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও তাদের থাকার স্থান পরিদর্শন করেন।

প্রধান বিচারপতি কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গেছেন এমন খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রাহেনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, জেলা সমাজসেবা কর্মকর্তা শংকর সরণ সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সেখানে ছুটে যান।

পরিদর্শকালে প্রধান বিচারপতি কিশোরী উন্নয়ন কেন্দ্রের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি কেন্দ্রের তত্ত্বাবধায়ককে সকল নিবাসীদের মামলার যাবতীয় তথ্য তার দফতরে পাঠানোর জন্য নির্দেশ দেন।

sinha

কিশোরী উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবুল ফজল মো. আমান উল্লাহ জানান, এ কেন্দ্রে ১৫০ জন নিবাসীর আসন রয়েছে। বর্তমানে ১০৯জন নিবাসী রয়েছে। এর মধ্যে বিচারাধীন হত্যা মামলায় একজন, চুরি মামলায় একজন, মানব পাচার মামলায় দুইজন, মাদকদ্রব্য আইনে একজন, সাজাপ্রাপ্ত একজন, ভিকটিম ৫২ জন এবং নিরাপদ হেফাজতি ৫১জন।

তিনি আরও জানান, এ নিবাসীদের মধ্যে ১৪জন বাক প্রতিবন্ধী, সাতজন মানসিক প্রতিবন্ধী, একজন শারীরিক প্রতিবন্ধী, নয় বছরের নিচে শিশু ১১ জন এবং ১৮ বছরের ঊর্ধ্বে ২২ জন নিবাসী (সেফহোম) রয়েছে।

কেন্দ্রের নিবাসীদের স্কুল শাখায় ২৫ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে। এছাড়া এমব্রয়ডারি শাখায় ৩৪জন এবং সেলাই শাখায় ৩৫জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জানান, কিশোরী উন্নয়ন কেন্দ্রের শুরু থেকে এ পর্যন্ত ১০৫টি অভিভাবক কেস, এক হাজার ৮৬৬টি জিআর কেস রয়েছে। এ সময়ে মুক্তিপ্রাপ্ত বন্দির সংখ্যা এক হাজার ৮৬২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ