1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ শ্রীলংকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ১৪৪ Time View

সাত মাস পর জাতীয় দলে ফেরাটা সুখকর হলো না এবি ডি ভিলিয়ার্সের। সিরিজ নির্ধারণই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো শ্রীলংকা।

টস জিতে প্রথম ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে মুটসের উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে হেন্ডরিকস ও ডি ভিলিয়ার্স জুটি যোগ করেন ৭১ রান। প্রায় সাতমাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেই ফিফটির দেখা পেলেন ডি ভিলিয়ার্স। অবশেষে ৪৪ বলে ৬৩ রান করে আউট হন এই হার্ডহিটার ব্যাটসম্যান।

এদিকে ডি ভিলিয়ার্সের বিদায়ের পর মিলার-বেহারদিয়েনরা দ্রুত ফিরে গেলেও, শেষ দিকে মোশেলার ঝোড়ো গতির ৩২ রানের ইনিংসে, ১৬৯ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে থারাঙ্গার উইকেট হারায় শ্রীলংকা। এরপর চান্ডিমালও দ্রুতই ফিরে যান। তবে ডিকওয়েলার ব্যাটে এগিয়ে যেতে থাকে লংকানরা। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে তিনি আউট হন ৬৮ রানে। শেষদিকে সেকুগে প্রসন্নার অপরাজিত ৩৭ রানে, ৫ উইকেট হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ