1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

মাদকবিরোধী জনমত গড়তে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ১৫১ Time View

ছাত্রলীগকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, মাদক শারীরিক ও মানসিকের পাশাপাশি ভবিষ্যৎও ধ্বংস করে দেয়। সুতরাং অকালে যেনো কেউ ঝরে না পড়ে সেদিকে অবশ্যই নজর দিতে হবে। নেতা হিসেবে এটা তোমাদের দায়িত্ব।

জঙ্গিবাদের বিষয়ে তিনি বলেন, এটি কেবল বাংলাদেশ নয় বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দিচ্ছে।  শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। কারণ অতীতে এগুলো অনেক ক্ষতি করেছে। বছরের পর বছর সেশন জট তৈরি হয়েছে।

শেখ হাসিনা বলেন, নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে রাজনীতির নেতৃত্বে আসতে হলে দেশের স্বার্থে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ