1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

অতিরিক্ত যাত্রী বহন : পর্যটকবাহী জাহাজকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ৯টার দিকে দমদমিয়া জাহাজ ঘাটে টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তুষার আহমদ জানান, পর্যটকবাহী জাহাজগুলো ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ নিত্যদিনের। ঝু্ঁকিপূর্ণ এ কাজ ছাড়তে বার বার সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরও শোনেনি তারা। আজ সকালে অভিযানে যায় উপজেলা প্রশাসন।

ঘাটে তল্লাশি চালাতে গিয়ে এলসিটি কুতুবদিয়ায় অতিরিক্ত অর্ধশতাধিক যাত্রী বহনের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর অতিরিক্ত যাত্রীবহন না করার অঙ্গীকারে জাহাজটি পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ