1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ছয় সদস্যের সার্চ কমিটিতে থাকছেন একজন নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ৫৮ Time View

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি করা হয়েছে। এ বিষয়ে বঙ্গভবন থেকে একটি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে।

আজ বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন। তবে কমিটিতে থাকা ছয়জনের নাম বলতে রাজি হননি তিনি।

বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, ছয় সদস্যের মধ্যে একজন নারী রয়েছেন।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, এই চিঠির আলোকে প্রজ্ঞাপন জারির কাজ চলছে।

নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন।

এরপর রাষ্ট্রপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বিএনপিসহ ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ আগামী মাসে শেষ হবে। এর আগে নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ