1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ৮৩ Time View

ইতালিতে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। ইতালির মধ্যাঞ্চলের একটি পাহাড়ি অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

মঙ্গলবার মধ্যাঞ্চলীয় ক্যাম্পো ফেলিস স্কি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওই এলাকায় স্কি করতে গিয়ে আহত একজনকে উদ্ধার করতে গিয়েছিল কপ্টারটি। পরে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে কপ্টারটি থেকে জরুরি বার্তা পাঠানো হয়।

গত সপ্তাহে ভূমিকম্পের পর একটি হোটেল বরফের নিচে চাপা পড়ায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। হোটেলের কাছাকাছি উদ্ধার কাজে অংশ নেয়নি কপ্টারটি।

উদ্ধারকারী দল জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। সেখানে বরফের নিচ থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিতে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ওই এলাকায় গিয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই এটি দুর্ঘটনা কবলিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ