1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

সিরাজগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

সিরাজগঞ্জে হোসেনপুর এলাকার নিলিমা খাতুন (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মনির হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নীলিমা তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকার বাসিন্দা ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী বলে জানিয়েছে পুলিশ।

বাড়ির মালিক মনিরুল ইসলাম জানান, গত ১৫ দিন আগে কামারখন্দের ভদ্রঘাটের কুঠির চর এলাকার ফরিদুল ইসলাম কলেজছাত্রী নিলিমাকে ফুপাতো বোন পরিচয় দিয়ে হোসেনপুর এলাকার মনির হোসেনের বাড়ি ভাড়া নেয়। ভাড়া নেয়ার কয়েকদিন পর সে নিজ বাড়িতে বেড়ানোর জন্য যায়। গত দুইদিন আগে আবার ভাড়া বাড়িতে চলে আসে।

প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে সে ঘুমাতে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত সে ঘুম থেকে জেগে না ওঠায় বাড়ির মালিক তাকে ডাকতে শুরু করে। এসময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বাসুদেব সিনহা এ তথ্য নিশ্চিত করে জানান, কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ