1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ছয় শ্রমিকনেতার ব্যাংক হিসাব চায় এনবিআর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ৬৭ Time View

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছয়জন শ্রমিকনেতার ব্যাংক হিসাব তলব করেছে। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারা অনুযায়ী তাঁদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

এ মাসেই এনবিআর ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে হিসাব চেয়েছে। ইতোমধ্যে বেশির ভাগ ব্যাংকই এসব হিসাবের বিষয়ে এনবিআরের কাছে তথ্য পাঠিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। চলতি মাসের ৫ ও ৮ তারিখে ব্যাংকগুলোর কাছে চিঠি দেয়া হয়।

ব্যাংক হিসাবের তথ্য চাওয়া ব্যক্তিরা হলেন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ও তার স্বামী আমিনুল হক, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আমিরুল হক আমিন ও তাঁর স্ত্রী মাজেদা বেগম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কারের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র ও তাঁর স্ত্রী কৃষ্ণা রায়, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীমা নাসরিন এবং বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান।

চিঠিতে বলা হয়েছে, এসব নামে কোনো ধরনের বা মেয়াদের হিসাব, সঞ্চয়পত্র, লকার বা ভল্ট সঞ্চয়পত্র থাকলে ২০০৯ সালের ১ জুলাই থেকে হালনাগাদ হিসাব বিবরণী পাঠাতে হবে।

সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, গত মাসে আশুলিয়ার শ্রমিকদের আন্দোলনের পর ছাঁটাই, মামলা, আটকসহ বিভিন্নভাবে শ্রমিক ও শ্রমিকনেতাদের হয়রানি করা হচ্ছে। ব্যাংক হিসাব তলব করা তারই অংশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ