1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ট্রাকচাপায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭
  • ৯৮ Time View

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দায় এলাকায় ট্রাক চাপায় আব্দুল করিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত করিম কালিহাতী উপজেলার হালদিয়া গ্রামের আজগর আলীর ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন জানান, উত্তরবঙ্গগামী রড ভর্তি একটি ট্রাক সোমবার দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় আব্দুল করিম নামের এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে যায়।

কিছুদুর যাওয়ার পর মোটরসাইকেলটির তেলের ট্যাংকি বিস্ফোরণ হয়ে ট্রাকে আগুন ধরে যায়। এ সময় ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ