1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের ৬,৩০৩ কোটি টাকা লোকসান আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে অভিনেত্রী: তানিয়া বৃষ্টি নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬ কম্পানির সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে মানা জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম

৩ পয়েন্ট হারালো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭
  • ১৭৭ Time View

ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আর এতে টেস্টে ৩ পয়েন্ট হারাতে হয়েছে  টাইগারদের। সিরিজ শুরু হবার আগে বাংলাদেশের পয়েন্ট ছিলো ৬৫। কিন্তু আজ (সোমবার) সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারের পর ৩ পয়েন্ট কমে ৬২ তে আসে টাইগারদের।

এদিকে বাংলাদেশকে হারিয়ে কপাল খুললো নিউজিলান্ডের। পাকিস্তানকে ছাড়িয়ে টেস্ট র‌্যাংকিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে তারা। ৯৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ব্ল্যাক ক্যাপসদের ২ পয়েন্ট বেড়ে ৯৮ হয়েছে।

এদিকে ১২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। অস্ট্রেলিয়া বর্তমানে ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ আফ্রিকা ১০৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ পর আইসিসি টেস্ট র‌্যাংকিং (২৩ জানুয়ারী ২০১৭)

১. ভারত ১২০
২. অস্ট্রেলিয়া ১০৯
৩. দক্ষিণ আফ্রিকা ১০৭
৪. ইংল্যান্ড ১০১
৫. নিউজিল্যান্ড ৯৮(+২)
৬. পাকিস্তান ৯৭
৭. শ্রীলঙ্কা ৯৬
৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৯
৯. বাংলাদেশ ৬২(-৩)
১০.জিম্বাবুয়ে ০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ