1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

১৩ লাখ টাকার গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

১৩ লাখ টাকার গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৩ এর একটি দল।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর সাতমাথা এলাকার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের চায়না সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় গাঁজা পরিবহনকারী একটি ট্রাক।

আটকরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবু কালাম, নাগেশ্বরীর পশ্চিম রায়গঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুল আমিন, কুষ্টিয়া জেলার মধুপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে ট্রাকচালক রাজু এবং হেলপার একই এলাকার রহমান মিঞার ছেলে বাচ্চু।

র‌্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক আটক করে তল্লাশি শুরু করে। এসময় বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ১শ ৩০ কেজি গাঁজা ও দুই বোতল ভারতীয় মদসহ চারজনকে আটক করা হয়।

কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ